IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটককৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪৪)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় জেলাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ