IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবী

পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব। হুমকিতে প্রকৃত মৎস্যজীবীরা। উপজেলার নিতপুর সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুনর্ভবা নদীতে অবাধে বসানো হয়েছে অবৈধ সুতি জাল। একদল অসাধু ও প্রভাবশালী চক্রের দাপট ও মৎস প্রশাসনের রহস্যজনক নীরবতায় নদীজুড়ে এ অবৈধ সুতিজাল দিয়ে মাছ ধরার অপতৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সীমান্তবর্তী এই নদীর প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পশ্চিম রঘুনাথপুর টেকঠার ঘাট থেকে পারঘাটি পর্যন্ত কমপক্ষে ১৫ থেকে ২৮টি সুতিজাল বসানো হয়েছে। এ জাল বসানোর কারনে নদীর স্বাভাবিক প্রবাহ আটকে পানির তলদেশের ছোট-বড় সব ধরনের মাছ ও পোনা ধ্বংস হচ্ছে। নদীর ওপর নির্ভরশীল স্থানীয় রঘুনাথপুর ও নিতপুর এলাকার গরিব ও অসহায় মৎস্যজীবীরা এখন চরম বিপাকে পড়েছেন। জাল দিয়ে মাছ ধরা দায় হয়ে পড়েছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জেলে জানান, সুতি জালের কারণে নদীতে আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। প্রভাবশালীরা নদীর পুরো পথ আটকে ব্যবসা করছে। এতে তাদের পেটে লাথি মারা হচ্ছে বলে তারা মনে করেন। প্রতিবাদ করতে গেলেও ভয়ভীতি দেখানো হয় বলেও তারা অভিযোগ করেন।

এব্যাপারে সহকারি মৎস কর্মকর্তা আইয়ুব আলী কো পদক্ষেপ নিচ্ছেন না বলে তারা অভিযোগ করেন। এতে শুধু মৎস্যজীবীরা নন, এই অনিয়মের কারণে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর নিয়মিত টহল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নদীর মধ্যে জালের বাঁশ ও খুঁটি থাকায় বিজিবির স্পিডবোট এবং নৌকা চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে সীমান্তবর্তী এই নদীতে রাতে বা দিনে ঠিকমতো টহল দেওয়া সম্ভব হচ্ছে না, যা সীমান্ত নিরাপত্তার জন্য বড় ঝুঁকিস্বরূপ বলে জানাচ্ছেন বিজিবি সদস্যরা।

এভাবে প্রকাশ্যে নদীতে সুতি জাল বসিয়ে মাছ শিকার করা হলেও মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অভিযান চালানো হয়নি। অসাধু ব্যবসায়ীদের এমন অপতৎপরতায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

এবিষয়ে উপজেলা সহকারি মৎস কর্মকর্তা আইয়ুব আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news