IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যুনিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদানপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩

সৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার খামিস মুশাইত শহরের বাদশাহ খালিদ (কিং খালিদ) বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুতিদের এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার পরপরই পরিস্থিতি বিবেচনায় খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

হামলার দায় স্বীকার করে সোমবার এক বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে তারা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মূলত ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলায় বিমানঘাঁটির রানওয়ে, রাডার ব্যবস্থা, অস্ত্রাগার এবং এয়ারক্র্যাফট হ্যাঙ্গারগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ইয়েমেনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের সাম্প্রতিক দ্রুতগতির অগ্রযাত্রা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে রিয়াদে যখন জরুরি আলোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তেই এই হামলার ঘটনা ঘটে।

শুধু সৌদি আরবে হামলাই নয়, এর পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের উপকূলীয় এলাকাগুলোতেও নিজেদের সামরিক অবস্থান ও শক্তি আগের চেয়ে আরও সুসংহত করেছে হুতি বিদ্রোহীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031