IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীমশহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ

নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাজ্জাদ আলী (১৬) নামের এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়েস গ্রামে এ লাশ উত্তোলন করা হয়। নিহত সাজ্জাদ ওই গ্রামের রেজাউল হকের ছেলে।

লাশ উত্তোলনের সময় নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার উপ-পরিদর্শক বেল্লাল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি বিদ্যুৎতের পোলের উপর কাজ করা অবস্থায় সেফকার্ড ছিড়ে পড়ে গেলে সাজ্জাদ আলীর মৃত্যু হয়। পল্লী বিদ্যুতের ঠিকাদার শফিকুল ওই সময় নিহতের পরিবারকে বিভিন্নভাবে প্রলোভন ও আশ্বস্ত করে পারিবারিক ভাবে সাজ্জাদ আলীর দাফন কাফন সম্পন্ন করেন।
পরে ওই ঘটনায় নিহত সাজ্জাদ আলীর মা আজিদা বিবি বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গত ৫ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতের ঠিকাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে শফিকুল (৬৫) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা নম্বর ১০।

নিহতের মা ও মামলার বাদী বলেন, আমার ছেলে ঠিকাদারের অবহেলায় মারা গেছে। আমার ছেলের কাজ ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও পোলের উঠার বেল্টসহ সকল সরঞ্জাম ছিলো দুর্বল। এ কারণে বিদ্যুৎতের পোলের উপর থেকে বেল্ট ছিড়ে নিচে পড়ে আমার ছেলের মৃত্যু হয়েছে।
আমি আসামির গ্রেপ্তার ও বিচার চাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন,
আদালতের নির্দেশে নিহত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930