IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীমশহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় খেলার মাঠ ও খেলাধুলার উপযুক্ত পরিবেশের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ঘটনাস্থলে যান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে মাঠের সমস্যা সমাধানে তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস দীর্ঘদিন ধরে খেলার মাঠের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে আসছেন। তবে এখনো তা বাস্তবায়িত হয়নি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান শিক্ষকের অবসরে যাওয়ার কথা রয়েছে। এর আগে মাঠের সমস্যার সমাধান না হওয়ায় তারা ক্লাস বর্জন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়সংলগ্ন একটি জমিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। জমিটি নিচু হওয়ায় বর্ষাকালে সেখানে পানি জমে যায়। ফলে বছরের একটি বড় সময় সেটি খেলাধুলার অনুপযোগী থাকে। সম্প্রতি জমিটির একাংশের মালিক আইল দিয়ে জায়গাটি দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও সীমিত হয়ে পড়ে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য নির্দিষ্ট ও উপযুক্ত কোনো মাঠ নেই। এতে তারা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা এবং খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সময় তিনি বিদ্যালয়েও উপস্থিত ছিলেন না।

বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি নওফেল আলী মণ্ডল বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠের দাবিটি যৌক্তিক। এ বিষয়ে সমাধানের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জমির মালিক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে দ্রুত মাঠের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930