IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা

সিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশগড়ি এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা ভিক্টোরিয়া হাইস্কুলে দুর্যোগ মোকাবেলায় আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর-২০২৬খ্রিঃ) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে হতে – বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে এসময়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে এবং সবধরনের দুর্যোগের প্রস্তুতি সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশবাসীকে আগাম সর্তকর্বাতা দিতে দেশের ৮টি স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র বা লাইটেনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী শাখা, লাইব্রেরি, ফরম ও স্টেশনারি শাখা ) মোঃ আখিরুজ্জামান।

এসময়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক এম.এ. রহমান, উপসহকারী প্রকৌশলী (সিভিল), দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ সংস্কার ও উন্নয়ন মোঃ মোস্তফা মিয়া, এনডিপির প্রতিবন্ধীতা শিক্ষা বিষয়ক ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, ব্র্যাক সামাজিক সুরক্ষা কমসূচি’র সেলপ অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ । এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, যুব রেডক্রিসেন্ট এর সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930