IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালননাটোর স্টেশনে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়ের

আলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়ের

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে তিন বছরের এক শিশুর কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার জগন্নাথপুর নামক গ্রামে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৫ টায়।

নিহত সোহাগী (৩) উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো সোহেল মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মাঠে গিয়েছিল তিন বছরের মেয়ে সোহাগী। বাবা তখন পাওয়ার টিলার দিয়ে আলুর জমি চাষ করছিলেন। মেয়েকে রেখেছিলেন ক্ষেতের আইলে।

হঠাৎ একটি শিয়ালকে দেখতে পেয়ে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যাচ্ছিল শিশুটি। কিন্তু কাছে পৌঁছানোর আগেই চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ হারায় সে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামের কৃষক সোহেল মন্ডল পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর লাগনোর জন্য অন্যর জমিতে চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে মেয়ে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি।

মাঠে গিয়ে সোহেল মন্ডল যখন জমি চাষ করছিলেন, ক্ষেতের আইলে সোহাগীকে বসে রেখে। একপর্যায়ে অন্য ক্ষেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন প্রতিবেশীরা।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য শিশুটির মরদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930