ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে নতুন কুঁড়ি স্পোটর্স সিজন-২ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সারা দেশের সাথে একযোগে এ স্পোটর্স উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ স্পোটর্স উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা একাডেমীক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।



