IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তারগোয়ালকান্দি ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগপুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনমহাদেবপুরে নতুন কুঁড়ি স্পোটর্স সিজন-২ উদ্বোধনমান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্তরাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’এর উদ্বোধন‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসার কৃষকেরাই ব্যবহার করবে,পাচার হতে দেওয়া যাবে না কৃষিমন্ত্রী আমিন উর রশিদমাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধনপোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃতুফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভা
Home >> রাজনীতি >> গোয়ালকান্দি ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ

গোয়ালকান্দি ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ

গোয়ালকান্দি ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ

গোয়ালকান্দি ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

ইউনিয়নের জলপাইতলা মোড় এবং চেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল বারী গোয়ালকান্দি ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। একই সাথে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।

এসময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও গোয়ালকান্দি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মজিদ খান, বাগমারা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক।

এছাড়াও পথসভা ও গণসংযোগে জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31