IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে অগভীর নলকুপের সেচ বন্ধের অভিযোগ করেও প্রতিকার মিলছে না

বদলগাছীতে অগভীর নলকুপের সেচ বন্ধের অভিযোগ করেও প্রতিকার মিলছে না

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে গভীর নলকুপের এরিয়ায় অগভীর নলকুপের পানি সেচ নিয়ে দু-পক্ষের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়েছে। এ নিয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মিলেনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাইজাতা মৌজায় চাকরাইল গ্রামের সাইদুল ইসলাম সোহেল গভীর নলকুপ স্থাপন করে দির্ঘ্য দিন থেকে সেচ কাজ চালিয়ে আসছে। তার মধ্যে প্রায় ১০ বৎসর আগে গোড়শাহী গ্রামের জৈনক মহিউদ্দীন গভীর নলকুপের এরিয়ার পার্শে একটি অগভীর নলকুপ স্থাপন করে গভীর নলকুপ এরিয়ার মধ্যে ড্রেন নির্মান করে সেচ কাজ চালু করার চেষ্টা করলে গভীর নলকুপের মালিক সাইদুল ইসলাম সোহেল এর অভিযোগের ভিত্তিতে তখন অগভীর নলকুপটির সেচ কাজ এতো দিন বন্ধ ছিল।

হঠাৎ করেই চলতি বোরো মৌসুমে মহিউদ্দীন তার অগভীর নলকুপটি চালু করার সার্থে গভীর নলকুপ এরিয়ার মধ্যে প্রবেশ করে ড্রেন নির্মান শুরু করে সেচ কাজ শুরু করলে গত ১৮ জানুয়ারী গভীর নলকুপের মালিক সাইদুল ইসলাম সোহেল সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিএমডিএ সহকারী প্রকৌশলীকে দায়িত্ব দেন।

সহকারী প্রকৌশলী বিষয়টি সরজমিনে তদন্ত করে এবং প্রমানিত হয়। কিন্তু অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি।

এ বিষয়ে ভুক্তভুগী সাইদুল ইসলাম সোহেল গত ২ ফেব্ররুয়ারী বদলগাছী প্রেসক্লাবে একটি লিখিত আভিযোগ করেন।

তার অভিযোগের প্রেক্ষিতে বদলগাছী বিএমডিএ সহকারী প্রকৌশলী হারুন-অর রশিদ এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, সরেজমিনে তদন্ত করে অভিযোগের বিষয়টি প্রমানিত হয়েছে। এবং বদলগাছী পল্লী বিদুৎ বিভাগের ডিজিএমকে ঐ অগভীর নলকুপের সংযোগটি বিছিন্ন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। কেন বিদুৎ সংযোগটি এখনো বিছিন্ন হচ্ছেনা বলে পশ্ন করলে তিনি বলেন, এটি এখন বিদুৎ বিভাগের বিষয়।

এবিষয়ে বদলগাছী পল্লী বিদুৎ অফিসের ডিজিএম রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা নিজেও তদন্ত করে দেখেছি কিন্তু সংযোগটি বিছিন্ন না করার জন্য এমপি সাহেবের নির্দেশ রয়েছে তাই সংযোগটি বিছিন্ন করা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031