IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলা
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ২৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

২৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়ে দীর্ঘ ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত তেলবাহী ওয়াগনগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রেল চলাচল শুরু হয়।

ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, রেলের ছয়টি ইউনিটের দুই শতাধিক কর্মী একযোগে প্রায় ২৯ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়ে যায়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।

তেলবাহী ওয়াগনগুলো উপুড় হয়ে পড়ে যায়। এতে এগুলো থেকে ১ লাখ ৬০ হাজার লিটার তেল আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। ছড়িয়ে পড়া তেল আহরণে স্থানীয়রা হুমরি খেয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে তেলের মধ্যে গড়াগড়ি করেও অনেকে তেল সংগ্রহ করেন। ওয়াগন থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে গতকাল দিনভর চলে ‘তেলেসমাতি কাণ্ড’।

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানতে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31