IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে পৃথক ঘটনায় গৃহবধুসহ আহত ৪

নিয়ামতপুরে পৃথক ঘটনায় গৃহবধুসহ আহত ৪

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধুসহ চারজন আহত হয়েছে। তাদের প্রত্যেককে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গৃহবধুর অবস্থা আশংকাজনক রয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগইল গ্রামে মারামারির ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক গৃহবধুসহ ৩জন আহত হয়েছে।

আহতরা হলেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাঃ রোকসানা বেগম (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে ওসমান গনি (১৭) এবং আব্দুর রাজ্জাক (৪০)। এ বিষয়ে আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আব্দুর রাজ্জাকের অভিযোগ ঘটনার সময় সন্ধ্যে সাড়ে ৭টায় আমার ছেলে ওসমান গনি তার দাদার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি করছিল এমতাবস্থায় কোন কিছু বুঝে উঠার আগেই আমার গ্রামেরই ইসলামের ছেলে জলিল (৪৩) ও আকবার আলী (৪৬), হাসানের ছেলে রানা (৩৫)ও ইব্রাহীম (৪১) এবং জলিলের ছেলে তালেব (৪৫) দেশীয় অস্ত্র লাঠি, রড নিয়ে আমার ছেলে ওসমান গনির উপর এলোপাতাড়ি মার শুরু করে। তাকে রক্ষা করতে গিয়ে আমার স্ত্রী রোকসান বেগম ও আমার উপরও আক্রমন করে মারধর শুরু করে। এতে আমার স্ত্রীর মাথা ফেটে যায়। আমার ও আমার ছেলের শরীরেও বিভিন্ন জায়গায় মারত্মক জখম হয়। বর্তমানে আমরা সবাই নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি।

অপর দিকে শনিবার ৬ ফেব্রæয়ারী রাত সাড় ৮টায় সামান্য ঘটনার জের ধরে উপজেলা চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে বায়েজিত (১৭) কে একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৮), এমাজউদ্দিন (৫০) ও মিরাজ উদ্দিন, এমাজউদ্দিনের ছেলে সাব্বির হোসেন তোতা (৩০), সাগির হোসেন সুজন (২৫) ও জাকির হোসেন রিপন (২৭), মিরাজউদ্দিনের ছেলে হাবিব স্বপন (২৫) দেশীয় অস্ত্র লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারে মারাত্মকভাবে আহত করে। এ বিষয়ে আহতর বাবা জয়েন উদ্দিন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জয়েন উদ্দিন লিখিত অভিযোগে বলেন, ঐ দিন সকাল ৯টায় সামান্য ঘটনায় উল্লেখিত ব্যক্তিরা আমার বাড়ীতে হানা দেয়। পরে তা মিমাংশাও হয়ে যায়। আমার ছেলে বায়েজিত ঐদিন সন্ধ্যে সাড়ে ৭টায় প্রাইভেট পড়ার জন্য বাড়ী থেকে বরে হয়। প্রাইভেট পড়ে রাত সাড়ে ৮টায় বাড়ীর উদ্দেশ্যে আসার পথে উল্লেখিত ব্যক্তিরা আমার ছেলেকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মেরে অজ্ঞান করে গুম করার চেষ্টা করে। পরে প্রতিবেশীদের সাহায্যে ছেলেকে উদ্ধার করে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31