IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> সাপাহারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

সাপাহারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়িয়েছে সাপাহার থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার-এর নেতৃত্বে মাদক ও জুয়া মুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে টিম করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে।

থানা সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাস থেকে জানুয়ারীর মাস পর্যন্ত প্রায় ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ পিচ ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাপাহার থানায় দায়ের করা ২৬টি মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার-এর কঠোর নজরদারীতে এ উপজেলায় কমেছে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তিনি থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন।

তিনি মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মাদক ব্যবসায়ী, জুয়াড়ী, দাদন ব্যবসায়ী (সুদখোর) ও মাদক সেবনকারীদের এ থানায় ঠাঁই নেই বলে কঠোর হুসিয়ারী দিয়েছেন। এ ধরনের অপরাধীদের রুখতে তিনি একাধীকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন।

অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, উপজেলা সদর এলাকা সহ মোটি ৬টি ইউনিয়নে মাদক ও জুয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদা তৎপর রয়েছে । থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।

পুলিশের কোন সদস্যও যদি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকে সে ক্ষেত্রে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি মাদক ও জুয়ামুক্ত সাপাহার উপজেলা গঠনে সকলের কাছ থেকে আন্তরিক ভাবে সহযোগিতা চেয়েছেন।

সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে থানা পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মুল সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক বেশী তৎপর ভাবে কাজ করছে।

যে কোন সময়ে পুলিশের সহযোগিতা চাইলে আন্তরিকতার সাথে জনগণকে সহযোগিতা করছেন বর্তমান ওসি তারেকুর রহমান সরকার। তিনি পুলিশের কাজে জনগনকে আন্তরিকতার সাথে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ওসি তারেকুর রহমান সরকার সহ থানার সকল পুলিশ সদস্যদের দায়িত্ব ও ভূমিকার প্রশংসা করেন।

প্রায় সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন, বর্তমান ওসি তারেকুর রহমান সরকার এই থানায় যোগদানের পর অপরাধমূলক কর্মকান্ড অনেকটা কমেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31