IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> অবশেষে কাজ শুরু হচ্ছে পুঠিয়া-বাগমারা সড়কের

অবশেষে কাজ শুরু হচ্ছে পুঠিয়া-বাগমারা সড়কের

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া হতে বাগমারা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। সড়কটির সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে ১৮ বছর থেকে এই সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এর মধ্যে সড়কে দু’বার সংস্কার কাজ করা হলেও বছর না যেতেই তা পূর্বের রুপে ফিরে আসে। অবশেষে এই জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারী সড়কটির পূণঃনির্মাণের কাজ উদ্বোধন করা হবে।

পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, জনবহুল এই সড়কটি দীর্ঘদিন থেকে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে ছিল। পুঠিয়া দুর্গাপুর ও বাগমারা আসনের বতর্মান সাংসদদের প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের শুরুতে একনেকে ১৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সকল প্রক্রিয়া শেষে চলতি মাসেই এই কাজ পুরোদমে শুরু হবে।

এ বিষয়ে বাগমারা আসনের সাংসদ ইঞ্জিঃ এনামূল হক এর ব্যাক্তিগত সহকারী জিল্লুর রহমান সড়কের নির্মাণ কাজ উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামি ২৭ তারিখে পুঠিয়া-বাগমারা সড়কের ভবানীগঞ্জ অংশের সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদসহ অনেকই উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী-২ উপবিভাগীয় প্রকৌশলী শাহ মোহাম্মদ আসিফ বলেন, একনেকে অনুমোদিত ১৩০ কোটি টাকা নতুন বরাদ্দে রাস্তাটি ২৪ ফুট চওড়া করা হবে। এই সড়কের জিও ও টেন্ডার অনেক আগেই পাস হয়েছে। পুঠিয়া থেকে বাগমারা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটি তিন অংশে বিভক্ত করা হয়েছে। যা তিনজন আলাদা ঠিকাদারের মাধ্যমে কাজ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারী বাগমারায় প্রথম ধাপের কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, পুঠিয়া-বাগমারা ২৭ কিলোমিটার সড়কে দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা, নাটোরের নলডাঙ্গা ও নওগাঁ জেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন চলাচল করেন। গত ১৯৮৫ সালে সর্বশেষ কার্পেটিং করা হয়। এর কয়েক বছর পর সড়কের বেশীর ভাগ স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি ২০০৪ সালে পুঠিয়া হতে তাহেরপুর পর্যন্ত ১৭ কিলোমিটার সংস্কার কাজ করা হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছরে বন্যা পুনর্বাসন তহবিলের ৩০ লাখ টাকায় রাস্তাটির ১৩ কিলোমিটার এলাকা নামমাত্র কাজ করা হয়। এরপর গত পাঁচ বছর আগে ৫ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে পুঠিয়া সদর থেকে তাহেরপুর পর্যন্ত ১৭ কিলোমিটার সংস্কার করা হয়। তবে উচ্চতা অনেক কম হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটির কয়েকটি স্থান দিয়ে পানি যাতায়াত করে। যার কারণে সড়কটি পুণঃসংস্কার করা হলেও বেশীদিন টেকসই হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31