IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে টয়লেটের পানিতে সয়লাব হাটবাজার

মহাদেবপুরে টয়লেটের পানিতে সয়লাব হাটবাজার

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাজারের ড্রেনগুলো দীর্ঘদিন সংস্কার না করায় ভরাট হয়ে গেছে। ড্রেন উপচে টয়লেটের দুর্গন্ধযুক্ত ময়লায় সয়লাব হয়ে গেছে হাটবাজার। ফলে দারুন বেকায়দায় পড়েছেন দোকানী ও হাটুরেরা। অসহনীয় দুর্গন্ধে মানুষ এখন এই বাজারে আসা কমিয়ে দিয়েছেন। নিরুপায় হয়ে কেউ কেউ স্বাস্থ্যঝুকি নিয়েই এই দুর্গন্ধের মধ্যেই বাজার করতে বাধ্য হচ্ছেন। কিন্ত এটি সংস্কারে সংশ্লিষ্টরা কোন উদ্যোগ গ্রহণ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন এখন মানুষের কোন কাজে আসছেনা।

সরেজমিনে মহাদেবপুর প্রধান বাজারে গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ড বড়তলী থেকে পোষ্ট অফিস যাবার এই প্রধান সড়ক থেকে উত্তরে প্রধান কাঁচা বাজারে ঢোকার মুখেই বামপাশ দিয়ে নির্মিত ড্রেনের ভাঙ্গা অংশ দিয়ে উপচে জমা হয়ে আছে টয়লেটের ময়লা। সামনে এগিয়ে চাল বাজার হয়ে মাছ বাজর পর্যন্ত একই অবস্থা। এসড়কের বিপরীতে দক্ষিণ দিকে এগুলে কাপড়াহাটি। এর ডানপাশ দিয়ে তৈরী ড্রেনের অবস্থা আরও খারাপ। ময়লা পানিতে সয়লাব রাস্তার অর্ধেক। পানিতে পা ভিজিয়েই বাজার করতে ব্যস্ত গ্রামের বউঝিয়েরা। এই ড্রেন চলে গেছে ঝাড়ুপট্টি হয়ে কুমারপট্টি ও সারপট্টি। পুরো ড্রেন ভরাট। কাপড়হাটি থেকে পূর্বপাশে ড্রেনটি চলে গেছে রুটি পট্টি হয়ে গোস্তহাটি দিয়ে পরির পুকুরে। পুকুরে যাবার আগে ড্রেনটি বাজারের ময়লায় ভরাট হওয়ায় রুটি পট্টিতে পুরো রাস্তায় ময়লা পানি জমা হয়ে আছে।

রুটি বিক্রেতা রমজান আলী জানালেন, গ্রামের খেটে খাওয়া মানুষ আর ডায়াবেটিস আক্রান্তরা তার দোকানে রুটি খেতে প্রতিদিন ভীড় জমান। কিন্তু ময়লার দুর্গন্ধে এখন আর মানুষ এখানে বসে রুটি খেতে পারেননা। তার মত আশেপাশের দোকানেও তাই বিক্রি কমে গেছে। ফলে বউ ছেলে মেয়ে নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে তাদেরকে।

কাপড়ের দোকানী আনোয়ার হোসেন জানালেন, এখন শুষ্ক মওসুমেই এই অবস্থা। একটু বৃষ্টি হলে পুরো বাজার নোংরা কাদায় ভরে যায়। পাকা সড়কের উপর কাদাপানিতে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

বাজার করতে এসে নোংরা পানিতে কাপড় ভিজে যাওয়া এক মহিলা ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে প্রশ্ন করেন, এই বাজারের কি বাপ মা নেই?

স্থানীয়রা জানান, উপজেলায় উন্নীত হবার পর কয়েক কোটি টাকা ব্যয়ে হাটের উন্নয়ন করা হয়েছে। কিন্তু বাজারের পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মানের সুষ্ঠু পরিকল্পনা করা হয়নি। ফলে একই ড্রেন অন্তত তিনবার ভেঙ্গে আবার তৈরী করা হলেও সুষ্ঠু পানি নিস্কাশন করা এখনও সম্ভব হয়নি। ড্রেনের উপরিভাগ স্লাব দিয়ে বন্ধ করা থাকলেও আশেপাশের বাড়ির টয়লেটের সাথে সংযুক্ত থাকায় টয়লেটের স্যুয়ারেজে ভর্তি হয়ে যায়।

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, বাজারের ড্রেন পরিস্কারের দায়িত্ব সদর ইউপি চেয়ারম্যানের। সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু জানান, এরআগে দুবার তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে ড্রেন পরিস্কার করেছেন। কিন্তু এবছর হাটফান্ডের কোন টাকা না পাওয়ায় ড্রেনটি পরিস্কার করতে পারছেননা।

উল্লেখ্য, প্রতিবছর মহাদেবপুর সদর হাটটি কয়েক কোটি টাকায় ইজারা দেয়া হয়। কিন্তু এবার হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়ায় হাটটি ইজারা দেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, মহাদেবপুর হাটে এখন খাস কালেকশন করা হচ্ছে। তবে আগামী বছরের জন্য ইতিমধ্যেই হাট ডাকের টেন্ডার দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31