IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার ফটোসেশন

জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার ফটোসেশন

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারে জুতা পায়ে ফটোশেসন করেছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

এই ঘটনায় শহীদদের চরম অবমাননা করা হয়েছে প্রশ্ন তুলে মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র চলছে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা।

রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের সঙ্গে আবু বকর সিদ্দিক শ্রদ্ধা জানাতে যান।

এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। এতে মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পুষ্পমাল্য অর্পণের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে আলহাজ্ব আবু বকর সিদ্দিক বলেন, ‘আসলে তাড়াহুড়া ও ধাক্কাধাক্কির ভিতরে এটা অনিচ্ছাকৃত ভুল। মানুষ মাত্রই ভুল করে। আমরা তো শ্রদ্ধা জানাতেই এতো কষ্ট করে রাতের বেলা গিয়েছি। আমরা শ্রদ্ধাবোধ নিয়েই তো শহীদ মিনারে যাই। মনের অজান্তে একটা ভুল তো হতেই পারে।’

মুন্সীগঞ্জ কবি পরিষদের সাধারণ সম্পাদক সুমন ইসলাম বলেন, ‘একজন আওয়ামী লীগ নেতার এত অসচেতনতা সত্যিই খুব দুঃখজনক। এই ব্যাপারে আমি ক্ষোভ প্রকাশ করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,  ‘তিনি যে জুতা পায়ে শহীদ মিনারে উঠেছেন তা আমাদের চোখে পড়ে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখিনি। তবে এমন ঘটনা অপ্রত্যাশিত।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31