IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লিড নিউজ >> সুমাইয়া হত্যা, ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখান

সুমাইয়া হত্যা, ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখান

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদন দাখিল করেছেন মেডিক্যাল বোর্ড। তবে মেডিক্যাল বোর্ডের দাখিলকৃত ময়নাতদন্তের ওই প্রতিবেদন প্রত্যাখান করেছেন সুমাইয়ার মা মামলার বাদী নুজহাত সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যরা।

বুধবার দুপুরে নাটোর সিনিয়র দায়রা জজ আব্দুর রহমান সরদারের আদালতে দাখিলকৃত ওই প্রতিবেদনে সুমাইয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ তথ্য জানান।
তিনি জানান, মেডিক্যাল বোর্ডের ওই প্রতিবেদন আদালতে দাখিলের পর হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আটক সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইন, শ্বশুর সৈয়দ জাকির হোসেন এবং শাশুড়ি সৈয়দা মালেকা বেগমের জামিন শুনানি করা হয়। এই তিনজনের মধ্যে শ্বশুর সৈয়দ জাকির হোসেন এবং শাশুড়ি সৈয়দা মালেকা বেগমকে জামিন দেন আদালতের বিচারক। মামলার অপর আসামি সুমাইয়ার ননদ জাকিয়া ইয়াসমিন আগেই জামিনে ছাড়া পেয়েছেন।

তিনি আরও বলেন, সুমাইয়া বেগম হত্যা মামলায় গঠিত তিন সদস্যের মেডিক্যাল বোর্ড ভিসেরা প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই প্রতিবেদন দাখিল করেছে। এরআগে, ৬ জুলাই সিআইডির বিভাগীয় (রাজশাহী) ফরেনসিক ল্যাবে সুমাইয়া বেগমের মরদেহ ‘রাসায়নিক বিশ্লেষণ’ দাখিল করা হয়। সেখানে সুমাইয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। বুধবার নাটোরের সিনিয়র জেলা ও জজ আদালতে পেশ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে আটক সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইন, শ্বশুর সৈয়দ জাকির হোসেন ও শ্বাশুরি সৈয়দা মালেকার জামিন আবেদনের শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধীতার কারণে সুমাইয়ার স্বামীর জামিন হয়নি। মামলায় অপর দুইজনের গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকায় বিচারক তাদের জামিন দেন। বাদী চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে মেডিক্যাল বোর্ডের দাখিলকৃত ময়নাতদন্তের প্রতিবেদনের বিপক্ষে আপত্তি জানাতে পারেন। প্রয়োজনে আবারও মরদেহ উত্তোলন করে নতুন করে ময়নাতদন্তের জন্য আবেদন করা যেতে পারে বলে জানান তিনি।

এদিকে, বুধবার সুমাইয়ার শ্বশুর ও শাশুড়ি জামিনে ছাড়া পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেও বৃহস্পতিবার (১০০ সেপ্টেম্বর) তাদের খোঁজে সদর উপজেলার বড়হরিশপুর এলাকার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা কোথায় আছেন এলাকাবাসীদের কেউ জানেন না।

অপরদিকে, মেডিক্যাল বোর্ডের দাখিলকৃত ময়নাতদন্তের এই প্রতিবেদন প্রত্যাখান করেছেন সুমাইয়ার মা মামলার বাদী নুজহাত সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যরা। সুমাইয়ার মা নুজহাত সুলতানা ও ভাই সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, আসামি পক্ষ প্রভাব খাটিয়ে একটি হত্যার ঘটনাকে আত্মহত্যার রিপোর্ট প্রদানের মাধ্যমে অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে।

তারা অভিযোগ করেন, মেডিক্যাল বোর্ডের ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে পুলিশ তাদের সঙ্গে লুকোচুরি করেছেন। প্রায় দুই মাস আগে এই প্রতিবেদন দাখিল করা হলেও মামলার বাদী এ ব্যাপারে কিছুই জানেন না। নুজহাত সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে আমাকে জানানো হয়নি। কিছুদিন আগেও ভিসেরা প্রতিবেদন সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তার কাছে খোঁজ নিতে গেলে তাকে বলা হয় প্রতিবেদন পাওয়া যায়নি। তার মেয়ে আত্মহত্যা করেনি বলে দাবী করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) আবদুল মতিন বলেন, মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনটি পুলিশ সুপারের কার্যালয় থেকে সরাসরি আদালতে জমা দেওয়া হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, তিন সদস্যের একটি মেডিক্যাল দলের মাধ্যমে সুমাইয়ার ময়নাতদন্তের এই রিপোর্ট দেওয়া হয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

উল্লেখ্য, ২২ জুন রাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাগানবাড়ি এলাকায় স্বামী মোস্তাক হোসাইনের বাড়ি থেকে ছাত্রী সুমাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া শহরের হাজরা নাটোর এলাকার মরহুম সিদ্দিকুর রহমানের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31