IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে হাত-মুখ বেঁধে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা

বদলগাছীতে হাত-মুখ বেঁধে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ছাগল কেনার নামে বাড়িতে এসে এক গৃহবধু (২০) কে হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নামক গ্রামে এ ঘনাটি ঘটেছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক। গৃহবধু বাড়িতে ছাগল লালন-পালন করতেন। দুই মাস আগে চারজন ব্যক্তি ঐ বাড়িতে ছাগল কিনতে আসে এবং একটি ছাগল কিনে নিয়ে যান। পরবর্তীতে আরো ছাগল নেওয়ার কথা বলে তাঁরা গৃহবধুকে একটি মোবাইল নম্বর দিয়ে যান। ওই ফোন নম্বরটি বাড়ির মাটির দেয়ালে লিখে রাখেন তিনি। গৃহবধুর শাশুড়ি তাঁর মোবাইলে থেকে ভুলক্রমে একদিন ওই নম্বরে কল করেন। এরপর থেকে ঐ গৃহবধুকে বিভিন্ন সময় মোবাইল ফোনে উত্ত্যক্ত করছিলেন তাঁরা। গৃহবধু বারবার নিষেধ করলেও তা অমান্য করে প্রতিনিয়ত তাঁকে ফোন দেয়। গৃহবধু বিষয়টি তাঁর স্বামীকে জানালে তার স্বামী ঐ নম্বরে ফোন দিয়ে তার স্ত্রীকে বিরক্ত করতে নিষেধ করেন। এক পর্যায়ে ঐ ব্যক্তিরা গৃহবধুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ছাগল কিনতে কেশাইল গ্রামের ঐ বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁরা গৃহবধূকে একা পেয়ে তাঁকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে গৃহবধুর এক হাতের বাঁধন খুলে গেলে সে মুখের বাঁধন খুলে চিৎকার করলে ঐ দুই ব্যক্তি দ্রæত বাড়ির পেছনের মাঠ দিয়ে পালিয়ে যায়।

গৃহবধুর স্বামী বলেন, তাঁর স্ত্রী বাড়িতে একা ছিলেন। দুই ব্যক্তি ছাগল কেনার নামে বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। তবে তাঁর স্ত্রী ওই দুজনকে চিনতে পারেনি।

কোলা ইউপি সদস্য ওমর ফারুক বলেন, ঘটনাটি জানার পর গ্রামের এক ব্যক্তি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে বদলগাছী থানার পুলিশ এসে গৃহবধুকে উদ্ধার করে থানায় নিয়ে যান। দিন দুপুরে এমন ঘটনাটি খুব ভাবিয়ে তুলেছে। তাঁরা অপরাধীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ছাগল ক্রেতা সেজে বাড়িতে ঢুকে এক গৃহবধুকে মধ্যযুগী কায়দায় ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পুলিশ গৃহবধুকে উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31