IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিস্তল সোহেল ও মামুন-রিপন গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম ইমন (২৭)।

রোববার সন্ধ্যা ৭টায় নগরীর বায়েজীদ বোস্তামি থানাধীন মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা কলোনির নুর কাশেমের ছেলে।

এছাড়া ইমন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারী বলে জানা গেছে।

সূত্র জানায়, ইমনসহ তার কয়েকজন বন্ধু বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। ৩০-৪০ জনের একটি দল এসে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইমন হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ইমনের খালাতো ভাই ইয়াসিন বলেন, সম্প্রতি ছাত্রলীগের একটি কমিটি নিয়ে এই কোন্দলের সূত্রপাত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31