IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> সাপাহারে মাদক বিরোধী ও আইন শৃংখলা বিষয়ক সভা

সাপাহারে মাদক বিরোধী ও আইন শৃংখলা বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে মাদক বিরোধী ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার থানার আয়োজনে শুক্রবার থানা চত্ত্বরে মাদক বিরোরী ও আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর সভাপতিত্বে ও ইন্সপেক্টার (তদন্ত) আল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামান ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টি পাহান।

এসময় সাংবাদিক, থানার সকল অফিসার ও বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রায় শতাধিক কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

মাদক বিরোধী ও আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি এএসপি বিনয় কুমার বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।

তিনি আরো বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।

ওসি তারেকুর রহমান সরকার বক্তব্যে বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আমাদের দেশকে গড়ে তুলবেন। তাই এখন থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক মুক্ত সমাজের বিকল্প নেই।

কোন শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং এর শিকার হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহবান করেন ওসি তারেকুর রহমান সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31