IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> নগর-গ্রাম >> বাউফলে প্রাইভেট ক্লিনিকে প্রসূতির মৃত্যুর অভিযোগ

বাউফলে প্রাইভেট ক্লিনিকে প্রসূতির মৃত্যুর অভিযোগ


ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফলের সেবা ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে নিপা রানী (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার স্বানেস্বর গ্রামের সুজন দাসের স্ত্রী। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সন্তানসম্ভবা নিপা রানীকে বাউফল হাসপাতলের সামনে সেবা ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে ভর্তি করেন তার স্বজনরা। বিকাল সাড়ে ৫টায় সেখানে তাকে সিজার করার জন্য ওটিতে নেয়া হয়। এ সময় ৩৯তম বিসিএসের অপেক্ষমান তালিকা থেকে করোনাকালীন নিয়োগপ্রাপ্ত পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক নয়ন সরকার তাকে এ্যানেসথেসিয়া প্রদান করেন এবং তার স্ত্রী পুঁজা ভান্ডারী সিজার করেন তার।

নিপা রানীর মা শিখা রানী অভিযোগ করেন, সিজারের পরে আর জ্ঞান ফেরেনি তার মেয়ে শিখার। কিন্তু ভোর ৫টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ দায় এড়াতে তার মেয়েকে নবজাতকসহ উন্নত চিকিৎসার নামে একটি বেসরকারি এ্যাম্বুলেন্সযোগে বরিশালের উদ্দেশে পাঠায়। সন্দেহ হলে পথে তারা পাশের উপজেলা দুমকির লুথ্যারান হেলথ কেয়ারে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক শিখা রানীকে মৃত ঘোষণা করেন। এরপরেও বিষয়টি নিশ্চিত হতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমে) নিয়ে যাওয়া হয় তাকে। সেখানের জরুরী বিভাগের চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

নিপা রানীর স্বামী সুজন দাস অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণে তার স্ত্রী মারা গেছেন। ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দিতে তার মৃত স্ত্রীকে বরিশাল পাঠিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য নেয়ার পরমর্শ দিয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ডা. নয়ন সরকারের সিজার করা বা এ্যানেসথেসিয়া দেয়ার অভিজ্ঞতা আছে কিনা সেটা আমার জানা নেই। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (পিকেসা) বলেন, ‘ডাক্তার নয়ন সরকার ও তার স্ত্রী পুঁজা ভান্ডারীর সিজার করার কোন এখতিয়ার আছে কিনা তা আমার জানা নেই।’

এ ব্যাপারে ডা. নয়ন সরকার বলেন, ‘যে কোন এমবিবিএস ডাক্তার সিজার করতে পারেন। তবে অভিজ্ঞতা থাকলে ভাল হয়। এ্যানেসথেসিয়া দেয়ার ৬ মাসের সনদ আছে আমার। পুঁজা ভান্ডারীরও সিজার করার অনুমতি আছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31