IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে আদিবাসী খুন, গ্রেপ্তার ১

নিয়ামতপুরে আদিবাসী খুন, গ্রেপ্তার ১

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরের বুধুরিয়া গ্রামের মৃত হারান পাহানের ছেলে ভারত পাহান (২১) নামে এক আদিবাসীকে খুনের দায়ে আরেক আদিবাসীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। আটককৃত আদিবাসী জেলার মহাদেবপুর উপজেলার দোপাড়া গ্রামের মৃত বিনয় পাহানের ছেলে শ্রী সুবল পাহান (৩৫)।

নিহতের বোন মৃত হারান পাহানের কন্যা কুমারী চঞ্চলা (৩৫) বাদী হয়ে সুবল পাহানকে আসামী করে ৬ এপ্রিল (মঙ্গলবার) নিয়াতমপুর থানা এজাহার দায়ের করলে পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সোমবার আসামীর সাথে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া গ্রামের মৃত হারান পাহানের ছেলে ভারত পাহান (২১) অজ্ঞাতনামা স্থানে নেশা করতে যায়। নেশা খেয়ে ভারত পাহান আসামী সুবল পাহানকে সঙ্গে নিয়ে রাত আনুমানিক সাড়ে ৯টায় নিজ বাড়ী আসলে বোন চঞ্চলা বলে এ কে? কাকে নিয়ে আসেছো? বকাবকির কারণে ভারত পাহান পুনরায় সুবল পাহানকে রাত আনুমানিক ১০টায় সুবল পাহানের খালা পার্শ্ববর্তী গ্রাম সোনারপাড়ার ফুতালীর বাড়ী এগিয়ে দিতে গেলে সে আর ফিরে আসেনি।

রাত সোয়া ১০টায় বুধুরিয়া গ্রামের রঘু পাহান ভারত পাহানের ছোট ভাই সাগর পাহানকে ফোন করে বলে সোনারপাড়া গ্রামের মৃত গজেন পাহানের ছেলে রঘুনাথ পাহানের বাড়ীর পশ্চিম পার্শ্বে ভারত পাহান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে পরিবারের ও গ্রামবাসী গিয়ে ভারত পাহানকে রক্তাক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করে। আসামী সুবলকে খুজতে তার খালার বাড়ীতে গেলে সুবল নিজে ভারতকে হত্যার দায় স্বীকার করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ে নেশা খাওয়ার কারণে এ অপ্রীতিকরণ ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই আসামী সুবলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুবল প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31