ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চার হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।
শনিবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া ঘাট এলাকায় একটি পিকআপভ্যান থেকে ওই জাটকাগুলো জব্দ করা হয়।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, খবর পেয়ে নৌ পুলিশ উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া ঘাট এলাকায় ধাওয়া করলে চালকসহ বাকিরা পিকআপভ্যানটি রেখে পালিয়ে যায়।
পরে ওই পিকআপভ্যানে তল্লাশি করে চার হাজার কেজি জাটকা পাওয়া যায়। ওই জাটকাগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
জব্দ করা জাটকাগুলো উপজেলার এতিমখানা ও মাদ্রাসায় বিতারণ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news