IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় তিন শতাধিক ও গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে দুই শতাধিক মোট প্রায় পাঁচ শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায় আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালক ও সহকারীরা।

অন্যদিকে করোনারোধে সরকারের নির্দেশিত সব নির্দেশনা এখানে উপেক্ষিত। কোনো ট্রাকচালকদের মধ্যে নেই জনসচেতনতার বালাই। তা ছাড়া লকডাউনের মধ্যে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকার পরও দীর্ঘ সময় আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক চালক।

মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা পারের অপেক্ষায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে কল্যাণপুর বাজার পর্যন্ত প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে।

যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক মজিদ মোল্লা বলেন, সোমবার রাতে এখানে এসেছি। এখনও নদী পার হতে পারিনি। লকডাউনের মধ্যে দূরপাল্লার বাস বন্ধ থাকার পরও কেন এত সময় আটকে থাকতে হচ্ছে তা বুঝতে পারছি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, রাত থেকে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপ কিছুটা বেড়েছে। বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। খুব দ্রুতই নদী পার হতে পারবে এসব ট্রাক বলে জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31