IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মান্দায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মান্দায় পুকুর থেকে বিমল চদ্র সরকার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ছোট মল্লকপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযাগ, পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের ছেলে রঞ্জন কুমার সরকার প্রতিপক্ষ আলিম উদ্দিন ও চন্দন কুমার প্রামানিকসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছেন।

মামলার এজহার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুকপুর গ্রামের একটি সরকারি পুকুর লিজ নিয়ে রঞ্জন কুমার সরকার গত ১০বছর ধরে ভোগদখল করে আসছেন। স¤প্রতি পুকুরটির লিজ নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আলিম উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৮সেপ্টেম্বর উপজেলা পরিষদ থেকে ফেরার পথে উপজেলার জয়বাংলা মোড় এলাকায় রঞ্জন কুমারকে প্রতিপক্ষ আলিম উদ্দিন, চন্দন কুমার ও মতিউর রহমান মারধর করেন। এ ঘটনায় পরদিন রঞ্জনের স্ত্রী ডলি রাণী মামলা করেন।

মামলার বাদি রঞ্জন কুমার সরকার বলেন, ‘সরকারি ওই পুকুরটি আমি গত ১০ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করছি। গত ৮সেপ্টেম্বর পুকুরটির লিজ নবায়নের জন্য উপজেলা ভূমি অফিস আবদেন করি। বিকেল উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে উপজলার জয়বাংলা মোড়ের একই এলাকার আলিম উদ্দিন ও চন্দন কুমার প্রামানিকসহ কয়েকজন পথরোধ করে ওই জমি আমাকে ছেড়ে দিতে বলে। রাজি না হওয়ায় তারা আমাকে মারপিট করে। এর আগেও আলিম উদ্দিন জোর করে ওই পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। গতকাল পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে তারা আমার বাবাকে হত্যা করে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় নিহতের ছেলে রঞ্জন সরকার একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31