ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পানিতে ডুবে রোজামনি (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার দুপচাঁচিয়া পৌর এলাকায় এই ঘটনা ঘটে। রোজামনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
জানা যায়, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করার সময় সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায় রোজামনি। পরে শিশুটির না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুর থেকে রোজামনির লাশ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news