IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> ফ্যানে ঝুলছিল বড় বোন, মেঝেতে ছোট বোনের লাশ

ফ্যানে ঝুলছিল বড় বোন, মেঝেতে ছোট বোনের লাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুর নগরীর গনেশপুর মহল্লায় বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে সুমাইয়া আখতার মীম নামে একজনের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং অন্য ঘর থেকে জান্নাতুল মাওয়া নামে অপর জনের লাশ উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ ওই জোড়া লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর কারণ জানাতে পারেননি। তারা দু’জনেই স্কুলছাত্রী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর গনেশপুর এলাকার মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া নবম শ্রেণির ছাত্রী এবং সুমাইয়া আখতার মীম এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা দু’জন চাচাতো জেঠাতো বোন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে সুমাইয়া আখতার মীমকে তার ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ও অন্যদিকে জান্নাতুল মাওয়াকে অন্যঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ট্রিপল নাইনে ফোন করে জানায়। এরপর পুলিশ এসে তাদের দু’বোনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, জান্নাতুল মাওয়ার গলায় ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কেন কিভাবে তারা আত্মহত্যা করল বা কেউ তাদের হত্যা করেছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সময় বাবা-মা কুড়িগ্রামের উলিপুরে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহাম্মেদের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ঘটনা উদঘাটন করার চেষ্টা করেন। বিকাল সাড়ে ৪টার দিকে দু’বোনের লাশ রংপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহাম্মেদ সাংবাদিকদের বলেন, আমরা হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি। প্রয়োজনীয় সব আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31