IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> চাঁদা না দেওয়ায় আটঘরিয়ায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে মিথ্যা প্রমাণিত

চাঁদা না দেওয়ায় আটঘরিয়ায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে মিথ্যা প্রমাণিত

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ নির্মাণে অনিয়মের লেখিত অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় ঠিকাদার প্রতিনিধি মোকছেদুল আলম নয়ন বলেন সঠিক কাজ করেও উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম মসজিদের কাজে অনিয়মের অভিযোগ করেন। ধর্মিয় প্রতিষ্ঠান মানে না, শুধু তাদের নিজ স্বার্থের জন্য।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোকছেদুল আলম নয়নের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন চেয়ারম্যানের লোক বার বার আমার কাছে এবং সাইড ইঞ্জিনিয়ারের কাছে ফোনে ও সাইডে গিয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। আমি বিষয়টি আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের কাছে জানালেও কোন কর্ণপাত করেন নাই । এ দিকে হঠাৎ গত ১১/০৪/২০২১ইং তারিখে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ও তার সাথে ৩০/৪০ জন নির্মাণাধীন মসজিদটির কাজ বন্ধ করে দেয় বলে জানা যায়। বিষয়টি আমরা গণমাধ্যমের কয়েকজন জানতে পারি , এবং আমরা কয়েকজন গণমাধ্যম কর্মি উপস্থিত হই।

ঘটনা সত্যতা পাওয়ায় কাজ বন্ধের কথা জানতে চাইলে তিনি বলেন, কেন কাজ বন্ধ করছি ২/১দিনের মধ্যেই জানতে পারবেন। গত ১২/০৪/২০২১ ইং তারিখে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, পাবনা বরাবর মডেল মসজিদটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের মালামাল ব্যবহারের লিখিত অভিযোগ করেন। উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে জেলা উন্নয়ন সমন্বয় সভা (জুম মিটিং) এ আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়। ৫ সদস্য তদন্ত শেষে গত ২৬ এপ্রিল ২০২১ তারিখে জেলা প্রশাসক বরাবরে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন।

তদন্ত কমিটিতে ছিলেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন,উপজেলা প্রকৌশলী, আটঘরিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আটঘরিয়া, সাইট ইঞ্জিনিয়ার, গণপূর্ত বিভাগ, পাবনা সহ।

প্রতিবেদনে দেখা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ অনুযায়ী যথাযথভাবে মসজিদটি নির্মাণ করেছেন। এতে বলা হয়, ড্রইং, ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করা হয়েছে। রাজশাহী রুয়েট কর্তৃক পরীক্ষিন্তে রড, সিমেন্ট, বালু পাথরসহ অন্যান্য সামগ্রী যথাযথভাবে ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। উপরোন্ত গ্রেড বীম ২৪ ইঞ্চি করার নির্দেশনা থাকলেও পরিদর্শনকালে ২৫ ইঞ্চি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31