IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ও সোমবার দিবাগত রাতে পৃথকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে মো. শাহীন (৩৫), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও আব্দুর রহিমের ছেলে নূর নবী (১৬)। আহত আলা উদ্দিন (২১) একই গ্রামের আলী আক্কাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেবারহাট বাজারের ব্যবসায়ী শাহীন দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন।

সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তার মোটরসাইকেলে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে শাহীন নিহত হন।

অপরদিকে, সোমবার দিবাগত রাতে বাড়িতে নির্মাণ কাজের জন্য ভ্যান গাড়ি করে বালু নিচ্ছিলেন আকাশ, নূর নবী ও আলা উদ্দিন।

রাত সাড়ে ১২টার দিকে চৌরাস্তা-মাইজদী সড়কের একলাশপুর এলাকায় দিয়ে সড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আকাশ, নূর নবী ও আলা উদ্দিন আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে রাতে সেখানে মারা যান তিনি।

অপর আহত আলা উদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31