IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> লালপুরে খাস জমিতে খননকৃত পুকুর ভরাটের নির্দেশ

লালপুরে খাস জমিতে খননকৃত পুকুর ভরাটের নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : বহুল আলোচিত নাটোরের লালপুর উপজেলার বিলশলিয়া এলাকায় সরকারি এক কর্মকর্তা ও তার পরিবার কর্তৃক সরকারি খাস জমি দখল ও পানি প্রবাহের ব্রীজ সংলগ্ন স্থানে খননকৃত পুকুর ভরাটের নির্দেশ দিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।

বুধবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার, উপজেলা সর্বেয়ার শাজাহান আলী।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আমরা উপজেলা সার্বেয়ারের মাধ্যমে পরিমাপ করে খননকৃত পুকুরের মধ্যে সরকারি খাস জায়গা পেয়েছি। সরকারি জায়গায় অবৈধ ভাবে খননকৃত পুকুর এস্কেবেটর ( ভেকু) দ্বারা আজকেই ভরাট করে দেয়া হবে। তিনি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপস্থিত থেকে পুকুর ভরাট করার নির্দেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস্কেবেটর আসার অপেক্ষায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ লিংকন,তার পিতা ও ভাই উপজেলার ওই এলাকায় ব্রীজের সামনে ও সরকারি খাস জায়গা দখল করে পুকুর খনন করেন। এ বিষয়ে বিগত বেশ কিছু দিন ধরে দেশের বিভন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রচারিত হয়,এতে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

এছাড়া গত মঙ্গলবার উক্ত পুকুর ভরাট করতে মানববন্ধন করে স্থানীয় কৃষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31