IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বৈদ্যুতিক সট সার্কিটে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিনা খাতুন (৪০) ও পপি রানী (৩০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। শহরের নতুন খয়েরতলা ও সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে ঘটনা দুটি ঘটে।

নিহত তাহমিনা খাতুন নতুন খয়েরতলার মোখলেছুর রহমানের স্ত্রী, আর পপি রানী সদর উপজেলর গাইদগাছি গ্রামের সুবোল কুন্ডুর স্ত্রী।

স্বজনরা জানান, রোববার ভোরে তাহমিনা বৈদ্যুতিক সুইচে চাপ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে মারা যান তাহমিনা।

অপরদিকে শনিবার রাতে রান্না ঘর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন পপি রানী। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বজনরা জানান, রান্না ঘরের টিনের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ার কারণে টিন বিদ্যুৎতায়িত হয়। না বুঝে টিনে হাত দেয়ার পর পপি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, তাহমিনা ও পপির মৃত্যুতে কোতোয়ালি থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ