IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> সাপাহারে মেয়ে থেকে পুরুষ, এলাকায় চাঞ্চল্য

সাপাহারে মেয়ে থেকে পুরুষ, এলাকায় চাঞ্চল্য

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামে এক রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক মেয়ে হঠাৎ পুরুষে রুপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। রামাশ্রম গ্রামে ওই মেয়ে থেকে পরুষে রুপান্তর হওয়া ৫ম শ্রেণির ছাত্রী টুম্পা (১২) নারী থেকে পূর্ণাঙ্গ পুরুষে রূপান্তরিত হয়ে গেছে এমন গুঞ্জন ওই এলাকায় ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে শনিবার (৮ মে) ওই বাড়িতে গেলে টুম্পা নিজে ও তার পরিবারের সদস্য, মা, কাকি ও এলাকাবাসী সত্য ঘটনা বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন। উপজেলার রামাশ্রম গ্রামে এ ঘটনাটি প্রচার হওয়ার পর থেকে কৌতূহলী জনতা ভিড় করছেন টুম্পাকে একনজর দেখার জন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের রামাশ্রম গ্রামের কর্মকার রাজকুমার ও পুষ্প রানী দম্পতির মেয়ে টুম্পা পুরুষে রুপ নিয়েছে।

মেয়ের মা পুষ্প রানী জানান, আমি দীর্ঘ দিন ধরে এই বিষয়ে জানি তবে লজ্জায় মুখ খুলতে পারিনি তবে এটা বেশি দিন সমাজে ঢেকে রাখা যাবে না কারণ, সে বিএসডিও ও বিডিও এবং এ্যাকশন এইড বাংলাদেশ নামক সংস্থার স্পন্সর শিশু এবং তার পাঠীদের সাথে খেলা-ধুলা, চলা-ফেরা করেন। সহপাঠীদের কাছে টুম্পা কোন প্রকার বিভ্যান্তিতে না পড়ে তাই প্রকাশ করিনি এতদিন।

বর্তমানে এখন তার কথা বার্তার ধরন সব ছেলের মতো হয়ে যাচ্ছে তাই আমি নিজেই প্রকাশ করলাম। সে এখন ছেলে মানুষে রুপ নিয়েছে তার লিঙ্গ পরিবর্তন হয়েছে। মেয়ে লিঙ্গ থেকে ছেলে লিঙ্গতে পরিনত হয়েছে আমি নিজে চোখে দেখেছি।

প্রতিবেশী আব্দুল বারী জানান, আমি তার প্রতিবেশি এরকম গুঞ্জনের কথা শুনে আমি নিজে আমার বাড়িতে ডেকে তাকে জিজ্ঞাসা করলে সে আমার কাছে এই মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনা স্বীকার করেন।

আরেক প্রতিবেশী মোকসেদ জানান, কয়েকদিন থেকে এরকম কথা শোনা যাচ্ছে টুম্পা মেয়ে থেকে ছেলেতে রুপ নিয়েছে তাই আমি নিজে তার বাড়িতে গিয়ে তার মা ও মেয়ের কাছ থেকে শুনলাম সে এখন ছেলে হয়েছে তার লিঙ্গও পরিবর্তন হয়েছে।

পড়ার সহপাঠী নাইমা জানান, আমরা এক সাথে খেলাধুলা করি হঠাৎ সে এখন মেয়ে থেকে ছেলে মানুষে পরিণত হয়েছে তার চলাফেরা এখন ছেলেদের মতো।

টুম্পার সাথে কথা হলে সে জানান, আমি অনেক আগেই বুঝেছি আমি ছেলে মানুষ হয়েছি আমার লিঙ্গের পরিবর্তন হয়েছে আমি আমার মা কে বিষয়টি জানিয়েছি। প্রথমে আমার লজ্জা করতেছিল তাই প্রকাশ করছিলাম না।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েক দিন থেকে হঠাৎ করে টুম্পার কণ্ঠস্বর বদলে যেতে শুরু করে। কণ্ঠস্বর, চলাফেরা ও আচার-আচরণ ছেলেদের মত হতে থাকে, তার শারীরিক গঠন পরিবর্তন হয়ে ছেলেদের মতো হয়ে যায়।

প্রশাসনের সহযোগিতায় ডাক্তারের পরামর্শে পরীক্ষা করে বিষয়টি পরিষ্কার করার দাবী এলাকাবাসীর।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমিন বলেন, লিঙ্গ পরিবর্তন হতে পারে তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি ঘটনা সত্য হয় তাহলে তা উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন (নয়ন) এর সাথে কথা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31