IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> শিমুলিয়া ঘাট থেকে ছাড়ল আরও দুই ফেরি

শিমুলিয়া ঘাট থেকে ছাড়ল আরও দুই ফেরি

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে এনায়েতপুরী ও শাহ পরান নামের আরো দুটি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ নিয়ে একইদিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মোট তিনটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিগুলোতে ১২ হাজারের মতো যাত্রী পার হয়েছেন।

শনিবার (৮ মে) দুপুর ১২টায় ৩নং ফেরিঘাট থেকে ফেরি এনায়েতপুরী ও ২নং ফেরিঘাট থেকে শাহ পরান বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৯টায় ৩নং ফেরিঘাট থেকে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

এদিকে ঘাট থেকে ছেড়ে যাওয়া এসব ফেরিতে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি। সকাল থেকে যাত্রীদের অত্যধিক চাপে ফেরিগুলো ছাড়তে বাধ্য হয় শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ। তবে এসব ফেরি ছেড়ে যাওয়ায় দুপুর থেকে ঘাটে চাপ কমেছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, জরুর পণ্যবাহী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি ফেরি ছেড়ে যায়। এসব ফেরিতে অ্যাম্বুলেন্সেসহ ১২ হাজার যাত্রী নদী পার হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বর্তমানে পারাপারের অপেক্ষায় ঘাটে পণ্যবাহী সাড়ে চারশর মতো গাড়ি আছে। সকাল থেকে ঘাটে আসা ১৪টি লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে ১৩টি পার করা হয়েছে। ঘাটে বর্তমানে হাজার খানেক যাত্রী অবস্থান করছেন।

প্রসঙ্গত, মধ্যরাত থেকে ফেরি বন্ধের সিদ্ধান্তের পরেও আজ শনিবার মুন্সিগঞ্জে শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিবঙ্গমুখী যাত্রীদের উপচেপড়া ঢল নামে। ভোর থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাট এলাকায় উপস্থিত হওয়ার চেষ্টা করছে থাকে হাজার হাজার যাত্রীরা। অত্যাদিক যাত্রী চাপে হিমশিম খায় কর্তৃপক্ষ।

তবে ঘাট এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে দেয়নি পুলিশ। কয়েক কিলোমিটার হেটেই ঘাটে উপস্থিত হয় যাত্রীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31