IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো শিক্ষক-শিক্ষার্থীরা

মহাদেবপুরে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো শিক্ষক-শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে রাইগাঁ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনা ভাইরাস মহামারিতে যখন কৃষক বাবুল হোসেন শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না তখন খবর পেয়ে রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে ২৫-৩০জন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ওই কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

রোববার (৯ মে) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই পশ্চিম পাড়া মাঠে গিয়ে দেখা যায় যে অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে কাস্তে হাতে নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা জমিতে নেমে ধান কাটছেন। পরে ওই ধানগুলো কৃষক বাবুলের বাড়িতে এনে মাড়াই করে দিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ওই কৃষকের জমির সকল ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষক-শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অসহায় কৃষক বাবুল হোসেন বলেন, আমি গরীব এবং বয়স্ক মানুষ। করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও তাদের মজুরী অনেক বেশি। তাই আমার পক্ষে এতো বেশি মজুরী দিয়ে শ্রমিক নিয়ে ধান কাটা সম্ভব নয়। আমার এমন অবস্থার কথা জানতে পেরে রাইগাঁ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এসে জমির ধান কেটে আমার ঘরে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি। আমি তাদের জন্য মন থেকে দোয়া করছি।

অধ্যক্ষ আরিফুর রহমান জানান শুধু কৃষকের ধান কাটাই নয় এমন জনহিতকর কাজ তিনি অনেক আগে থেকেই করে আসছেন। তিনি নিজ উদ্যোগে মুজিব শতবর্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তার দুপাশ দিয়ে প্রায় সাড়ে এগার হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপন করেছেন। এছাড়া এলাকায় সবুজায়নের জন্য বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসেও দীর্ঘদিন ধরেই তিনি গাছের চারা রোপন করে আসছেন। এই সব কাজের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমার কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মাঠে গিয়ে অসহায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছি। যতদিন মাঠে ধান আছে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে খবর পাবো সেখানে গিয়ে আমরা স্বেচ্ছায় ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31