IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তা আটক

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তা আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজার থেকে রোববার রাতে সারোয়ার জাহান (২৫) নামে একজন ভূয়া ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। আটককৃত সারোয়ার জাহান সদর উপজেলার বারোঘরিয়া চামাগ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারোয়ার জাহান শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজারে একটি কসমেটিক্সের দোকানে গিয়ে নিজেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দেয়। এসময় কিছু পণ্যকে অবৈধ ও বেআইনী বলে মামলার ভয় দেখিয়ে ১০০টাকা চাঁদাবাজি করে। একই কায়দায় পাশের অপর একটি দোকানে চাঁদা দাবি করলে দোকান মালিকের সন্দেহ হয়। সে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার জাহানকে আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভোক্তা অধিকারের একজক ভুয়া কর্মকর্তা সেজে দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করার কথা অকপটে স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31