IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সুজানগরে পুলিশ অফিসারকে কুপিয়ে জখম

সুজানগরে পুলিশ অফিসারকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগরে মাদক বিক্রিতে নিষেধ করায় অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসারকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় আহত পুলিশ অফিসারকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবসরপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল হক রেন্টু স্থানীয় উলাট দক্ষিণপাড়া এলাকার আব্দুস শুকুরের ছেলে।

আহতের স্বজনেরা ও স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উলাট মাদরাসা মাঠ সহ মানিকহাট ইউনিয়নের বিভিন্নস্থানে ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছেন উলাট গ্রামের বাউল মন্টু, আব্দুল কাদের ও মঞ্জু শেখসহ কতিপয় উশৃংখল যুবক। তাদের এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করায় ক্ষুব্ধ হন মাদক বিক্রেতারা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মাদক বিক্রেতারা উলাট মাদরাসা মাঠে ইয়াবা বিক্রির সময় তাদের নিষেধ করলে অব: পুলিশ অফিসার আমিরুল হক রেন্টুর উপর চড়াও হন তারা। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে উক্ত মাদক বিক্রেতারা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রেন্টুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় রেন্টুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় রেন্টুকে উদ্ধার করে প্রথমে সুজানগর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে তাকে ভর্তি করেন।

সুজানগর থানার (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31