IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তরুণীকে শ্লীলতাহানি, লাইভে নিজের পক্ষে সাফাই

তরুণীকে শ্লীলতাহানি, লাইভে নিজের পক্ষে সাফাই

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে আসা এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় ফেসবুকে লাইভে এসে নিজের সাফাই গেয়েছে অভিযুক্ত রাহিম। এতে সে নিজেই জানিয়েছে শ্লীলতাহানির শিকার তরুণীটি ছিল প্রতিবন্ধী।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত রাহিম ফেসবুক লাইভে বলেন, ভিডিওটি ৭/৮মাস আগের। আমি আমার দোষ স্বীকার করছি। তবে ভিডিওতে আমার খারাপ দিকটিই তুলে ধরা হয়েছে। রহিম তার বক্তব্যে আরো বলেন, মেয়েটি একটি ছেলের সাথে এসেছিলো। তাদের সাথে আমি কথা বলেছিলাম। জানিয়েছিলো, সদরের উলচাপাড়ার দিকে বাড়ি। আমরা যদি এগিয়ে না যেতাম মেয়েটি ধর্ষণের শিকার হতো। মেয়েটি আত্মহত্যা করতো, তখন এর দায়ভার কে নিতো? মেয়েটি প্রতিবন্ধী ছিল। তার পায়ে সমস্যা ছিল।

তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে আসলে তার প্রতিবাদ করছে। সবাই বলছে, রাহিম যা করেছে তা কোন অবস্থাতেই সমর্থন যোগ্য না। মেয়েটির সাথে একজন ছেলে ছিল। ছেলে কিংবা মেয়ে সবারই ভ্রমণ করার স্বাধীনতা আছে।

এদিকে, পুলিশ রাহিমকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ওই শ্লীলতাহানির শিকার ওই তরুণীর পরিচয় শনাক্ত করতেও কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রুপ ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’য় একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার তরুণীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক তরুণী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে তাকে ৩/৪জন ছেলে উত্ত্যক্ত করছে। ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তরুণী তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতিমিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এর মধ্য থেকে এক যুবক মেয়েটির মুখে চুমু খেয়ে অশ্লীল আচরণ করে গালিগালাজ করছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31