IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ধর্ষককে পুলিশে দেওয়ায় ধর্ষিতার পরিবারের উপর হামলা, পুলিশ মোতায়েন

বদলগাছীতে ধর্ষককে পুলিশে দেওয়ায় ধর্ষিতার পরিবারের উপর হামলা, পুলিশ মোতায়েন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে আরবি শিখতে গিয়ে ইমামের দ্বারা ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষিত হওয়ার ঘটনায় ধর্ষক ইমাম আবু হাসানকে পুলিশের নিকট শোপর্দ করার অপরাধে ধর্ষকের পরিবারসহ তার আত্মীয় স্বজনরা ধর্ষিতা পরিবারের লোকজনদের উপরে হামলা করে মারপিট করে। এতে এক গৃহবধূর হাত ভেঙ্গে যায়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসীর ভাস্যে জানা যায়, মিঠাপুর ইউপির উত্তর পাকুড়িয়া গ্রামের ইমাম আবু হাসানের কাছে আরবি শিখতে প্রাইভেট পড়ে প্রতিবেশি এক পরিবারের শিশু কন্যা ৪র্থ শ্রেনীর ছাত্রী। শনিবার সকালে এই শিশু কন্যা আরবী পড়তে গেলে সে ইমামের দ্বারা ধর্ষিত হয়। বিষয়টি জানার পর তার পরিবারসহ প্রতিবেশি লোকজন ইমাম হাসানকে তার বাসায় গিয়ে আটক করে মারপিট করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বদলগাছী থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যা রাতে ধর্ষক পরিবারের লোকজন সহ তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব একত্রিত হয়ে ধর্ষিতার পরিবার ও প্রতিবেশি লোকজনদের উপর তারা আক্রমণ করে এবং মারপিট করে। এ সময় মিন্টুর লাঠির আঘাতে প্রতিবেশি মকলেছার রহমানের স্ত্রী নাজমা বেগমের হাত ভেঙ্গে যায়। রাতে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে তার ভাঙ্গা হাত বান্ডিজ করে বাড়ি নিয়ে আসে।

নাজমা বেগমসহ ধর্ষিতা পরিবারের লোকজন জানায়, ধর্ষককে ধরে দেওয়ার অপরাধে তারা আক্রমণ করছে বাদীপক্ষের লোকজনের উপর। ধর্ষিতা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় কোনো সংঘাত না করার জন্য নিষেধ করলে প্রতিবেশি মিন্টু তার লাঠি দিয়ে আঘাত করে নাজমা বেগমের ডান হাত ভেঙ্গে ফেলে।

এবং লাঠিশোটা নিয়ে ব্যাপক মোহরা শুরু করে। এই বিষয়টি জানার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংগীয় ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ধর্ষিতা পরিবারের লোকজন আরও জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামী পক্ষের লোকজন শক্তিশালী দলবদ্ধ ভাবে লাঠিশোটা নিয়ে তাদের উপর আক্রমণ করে। রোববার ভোর রাতে তারা আবারও লাঠিশোটা নিয়ে ফের আক্রমণ করতে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাগিনা বকুল জানায় মিথ্যা অভিযোগে তারা ইমামকে ধরে মারপিট করে এবং পুলিশে দেয়। এবিষয়টি মেনে নেওয়ার মত না।

সরেজমিনে তথ্য সংগ্রহ কালে দেখা যায়, ঘটনাস্থলে সংঘাত এড়াতে বদলগাছী থানার এস আই কামরুল ইসলাম সহ পুলিশের একটি টিম সেখানে মোতায়েন রয়েছে।

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, রাত থেকেই সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারি বা হাত ভাঙ্গার বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি। তারা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31