IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় একদিনে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৬৭

নওগাঁয় একদিনে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৬৭

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : এ যাবত একদিনে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে নওগাঁ জেলা। গত ২৪ ঘন্টায় এ জেলায় ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিলসার্জন অফিসের ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নওগাঁ জেলায় একদিনে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩ জন মৃত্যুবরণ করেছেন এবং নতুন করে ৬৭ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ইতিপূর্বে একদিনে এত পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা এর আগে ঘটেনি।

সূত্রমতে জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহাদেবপুর উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জন-এ।

গত ২৪ ঘন্টায় দুই প্রক্রিয়ার পরীক্ষায় নতুন করে মোট ৬৭ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে ১৩৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ ব্যক্তির শরীরে। এ সময় নওগাঁয় অ্যান্টিজেন্ট প্রক্রিয়ায় মোট ৬২ ব্যক্তির পরীক্ষায় ১৩ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শণাক্ত হয়েছে। জেলায় এই ২৪ ঘন্টায় উপজেলা ভিত্তিক শনাক্তের সংখ্যা সদর উপজেলায় ১৪ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, মান্দা উপজেলায় ১ জন, পতœীতলা উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৩৭ জন, সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ৩ জন। মোট শনাক্তের হার ৩৪ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩শ ১ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১১৮ ব্যক্তিকে। এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয় ২২ হাজার ২শ ৪৯ জন। এ সময় কোয়রেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ২শ ৮৭ জন । বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৯৬২ ব্যক্তি।

এসময় সুস্থ্য হয়েছেন ৪ জন এবং সর্বমোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ২ হাজার ৫জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন এবং আইসোলেশনে আছেন ৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31