IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বন্ধ থাকা স্যাটল-২,স্যাটল-৪, চাঁপাইনবাবগঞ্জ হইতে সিরাজগঞ্জ মেইল, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রহনপুর লোকাল ট্রেন ও অনতিবিলম্বে অরক্ষিত রেলস্টেশন সুরক্ষার জন্য সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম , পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সহ-সভাপতি আলহাজ মোখলেসুর রহমান , জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদাা অলক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

বক্তারা অবিলম্বে বন্ধকৃত সকল প্রকার ট্রেন চালুর দাবি ও অরক্ষিত রেলস্টেশন সুরক্ষার জন্য সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান। এছাড়াও বর্তমান সদর ৩ আসনের এমপি হারুন অর রশীদ হারুন এর ট্রেন চালুর জন্য কোন কাজ করছেনা বলে জানান আবদুল ওদুদ । তিনি শুধু নিজের সুবিধার জন্য ধর্মের লেবাস ব্যবহার করে সংসদে কথা বলেন জেলার উন্নয়নের স্বার্থে তিনি কিছু করেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31