ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনে নিয়ে ২জনের মৃত্যু হয়েছে ও নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ৮ জনের এ্যান্টিজেন টেষ্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ছাড়া রামেক হাসপাতালে পিসিআর ল্যাবে প্রেরণকৃত নমুনার মধ্যে নতুন করে ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে বুধবার উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামে হোম আইসোলেশনে থাকা ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এছাড়া রহনপুর পৌর এলাকার সোবহাননগর কলোনি মহল্লায় করোনা উপসর্গ নিয়ে এক বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন। এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের, সুস্থ হয়েছেন ২৬ জন, মৃত ২জন ও চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন।


