IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> নগর-গ্রাম >> তাড়াশে আদিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

তাড়াশে আদিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের মানবাধিকার কর্মসূচির (হিউম্যান রাইট্স প্রোগ্রাম) সহায়তায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ১০৩টি আদিবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার নওগাঁ কালী মন্দির প্রাঙ্গণে আদিবাসীদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম মনিরুজ্জামান মনির, ইউএনডিপি ইয়ুথ লিডার বিভূতী ভাষণ মাহাতো, নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের (এনএসকেএফ) নির্বাহী পরিচালক হোসনে আরা পারভীন লাভলী, জাতীয় আদিবাসী পরিষদ সিরাজগঞ্জ জেলা প্রচার সম্পাদক প্রদীপ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চৈতন্য সিং, সাংগঠনিক সম্পাদক প্রভাশ মাহাতো, হরেন্দ্রনাথ মাহাতো, এনএসকেএফ এর কর্মকর্তা মহসিন রেজা প্রমূখ।

ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, তিন কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম সুজি ও ৬টি সাবান রয়েছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ, পংরৌহালি, হাসানপুর ও কালুপাড়া গ্রামের বেদিয়া মাহাতো, মুন্ডা, ভুমিজ, লোহার, রবিদাস জাতিসত্তার ১০৩ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি এই ধাপে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, রায়গঞ্জ, বেলকুচি ও সদর উপজেলার আদিবাসীসহ প্রান্তিক ২৯৭১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930