IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় একদিনে রেকর্ড মৃত্যু, অক্সিজেন সংকট

কুষ্টিয়ায় একদিনে রেকর্ড মৃত্যু, অক্সিজেন সংকট

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই করোনা পজেটিভ হিসাবে করোনা ইউনিট আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

এর মধ্যে গত শুক্রবার (১৮ জুন) রাতে ৭ জন ও শনিবার (১৯ জুন) সকালে একজন মারা গেছেন। মোট ৮ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১২ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, গতরাত ১২ টার (শুক্রবার) পর থেকে শনিবার সকাল পর্যন্ত ৭ জন মারা গেছে। আর সকালে মারা গেছে আরও একজন। এটি কুষ্টিয়া একদিনে এ যাবতকালের সব থেকে বেশি মৃত্যু।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেসব রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে সেসব রোগীর প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ১০ দিনেই কুষ্টিয়া ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর অর্ধেকই কুষ্টিয়া শহরের। শেষ ১০ দিনে মারা গেছেন ২৮ জন। এ পর্যন্ত জেলায় ১৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শহরে রোগী বাড়ার কারণ হিসেবে জেনারেল হাসপাতালকে অলিখিত হটস্পট ঘোষনা করে সেখানে আজ থেকে সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে।

নিজে বাঁচুন। অপরকে বাঁচান। ঘরে থাকুন। মাক্স পড়ুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।সামাজিক দূরত্ব বজায় রাখুন। সাবধানে থাকুন। নিরাপদে থাকুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31