IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে চতুর্থবারের মত বিশেষ বিধিনিষেধ ৩০ জুন পর্যন্ত

নিয়ামতপুরে চতুর্থবারের মত বিশেষ বিধিনিষেধ ৩০ জুন পর্যন্ত

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন এবং দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে আরো ৭+৭= ১৪ দিনের বিশেষ বিধিনিষেধ শেষে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে বৃহস্পতিবার ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চতুর্থ বারের মত বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ জুন জেলা প্রশাসক প্রশাসক হারুন অর রশিদ এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

স¤প্রতি উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে গত ৩ জুন থেকে ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। ১০ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় দফায় বিশেষ বিধি নিষিধ আরোপ করেছিল উপজেলা প্রশাসন। তৃতীয় দফায় বিশেষ বিধিনিষেধ শেষে বৃহস্পতিবার ২৪ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, ‘করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় আজ ২৪ জুন থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত পাঁচটি শর্তাবলী দিয়ে বিশেষ বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সকল পশুর হাট বন্ধ থাকবে, তবে খামার থেকে এবং অনলাইনে পশু ক্রয়-বিক্রয় করা যাবে, সীমান্তবর্তী জেলা থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। রোগী পরিবহনকারী/এ্যাম্বুলেন্স, জরুরী পণ্য পরিবহন, এবং জরুরী সেবা-পরিসেবা ও জরুরী সরকারী গাড়ীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না, পাড়া/মহল্লা ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠনপূর্বক স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে মসজিদের মাইক থেকে নিয়মিত জনসচেতনতামূলক ঘোষণার ব্যবস্থা করতে হবে, স্কুল-মাদ্রাসার শিক্ষকদের সম্পৃক্ত করে পাড়া/মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ব্যবস্থা করতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয় ১ হাজার ৭শ ৯১ জনের, করোনা সনাক্ত ৩শ ৯৪ জনের, সুস্থ্য ২শ ৮৯ জনের, রির্পোট আসে নাই ৪৩ জনের, বর্তমানে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১শ ৪৪ জন । নমুনা অনুপাতে এ পর্যন্ত করোনা সংক্রমনের হার ২২ দশমিক ৫৪ শতাংশ।

বিশেষ বিধি নিষেধ ১৫ জুন থেকে ২৩ জুন ১০ দিনে নমুনা সংগ্রহ ৩শ ৫৩ জনের, করোনা সনাক্ত ৯০ জনের, বির্পোট আসে নাই ৪৩ জনের, কোন সুষÍ্য হয় নাই । নমুনা সংগ্রহ অনুপাতে সংক্রমনের হার ২৯.০৩ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31