IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় ট্রেনে কেটে তরুণীর মৃত্যু

কুষ্টিয়ায় ট্রেনে কেটে তরুণীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে খাদিজা খাতুন ওরফে অন্তরা (২১) নামের এক তরুণী গলাকাঁটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকালে কুমারখালী থানার পিছন গেট সংলগ্ন রেললাইনের উপর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর কুমারখালী পৌরসভার বাটিকামারা জনি শেখের স্ত্রী ও এক সন্তানের জননী। পরে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহতের পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তরা মানসিক রোগে ভুগছিলেন। বাড়িতে থেকে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা নিচ্ছিলেন। মাঝেমাঝেই আত্মহত্মার চেষ্টা করতেন। গত ২৯ জুন দুপুরে ভাতের সাথে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যার বিষয় টের পরে ওইদিন দুপুর ১ টায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অন্তরা।

আরো জানা গেছে, শনিবার (৩ জুলাই) ভোর ৫ টায় হাসপাতাল থেকে পালিয়ে যায় অন্তরা। এরপর আনুমানিক সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে হাসপাতাল ও থানার পিছন গেট সংলগ্ন রেললাইনের উপর গলাকাঁটা অবস্থায় তাকে দেখতে পাই স্থানীয়রা। পরে কুমারখালী থানা পুলিশ এসে রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন বলেন, খাদিজা গত ২৯ জুন দুপুর ১ টায় হারপিক বিষ পান করে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর শনিবার ভোর ৫ টায় হাসপাতাল থেকে পালিয়ে যায়।

নিহতের স্বামী জনি শেখ বলেন, আমার স্ত্রী মানসিক রোগী ছিলেন। মাঝেই আত্মহত্যার চেষ্টা করতেন। কয়েকদিন আগে হারপিক খেয়ে হাসপাতালে ভর্তি হন। গতরাতে (শুক্রবার) হাসপাতালে একসাথে ছিলাম। সকালে আমি ওকে হাসপাতালে রেখে বাড়ি চলে আসি। পরে মোবাইলে শুনতে পাই স্ত্রী মারা গেছেন। তিনি আরো বলেন, মাথায় সমস্যা থাকার কারণে এরআগে নিজ সন্তানকে হত্যা করে অন্তরা।

নিহতের বাবা সিদ্দিক বলেন, বাড়িতে থেকে পাবনা মানসিক হাসপাতালে অন্তরার চিকিৎসা চলছিল। কিন্তু সে পাগল না। আমার জামায় একজন নেশাখোর। সব সময় ওদের ঝগড়া চলত। গত ২৯ জুন পেটের ব্যথা কমানোর জন্য হারপিক খায়। পরে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে ভর্তিই ছিল অন্তরা।

তিনি আরো বলেন, আমার মেয়ে যেমনই হোক, আত্মহত্যা করতে পারেনা। কিছু একটা নিশ্চয় হয়েছে। আপনার কোন অভিযোগ আছে কি না? এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। জানা যায়, নিহত ব্যক্তি মানসিক রোগী ছিলেন।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান মুঠোফোনে বলেন, কুমারখালী রেল স্টেশন প্লাটফর্ম থেকে তিনশ মিটার পশ্চিমে মালবাহী ট্রেনে কেটে এক তরুণী নিহত হয়েছেন। তরুণীর গলাকাঁটা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হয়েছে। পরে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31