IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে তৃতীয় দিনের লকডাউনে মাঠে সেনাবাহিনীর কঠোর নজরদারী

নিয়ামতপুরে তৃতীয় দিনের লকডাউনে মাঠে সেনাবাহিনীর কঠোর নজরদারী

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে তৃতীয় দিনেও নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন কঠোর তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনকে মাঠে সার্বিক সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন। পাশাপাশি সার্বক্ষনিক টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব। উপজেলায় আরো একজনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমিত হয়ে ১৪জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার নিয়ামতপুর উপজেলার সদর, রামনগর মোড়, রামকুড়া বাজার, চান্দইল বাজার, বালাতৈড় বাজার, আঘোর বাজার, খড়িবাড়ী বাজার, ধানসা বাজার, বরেন্দ্র বাজারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দেন। এ সমস্ত বাজার ঘুরে দেখা যায় সবকটি বাজারে লোক সমাগম একেবারে নেই বললেই চলে, শুধুমাত্র খড়িবাড়ীতে আজ হাটবার হওয়ার কারণে লোক সমাগম কিছুটা বেশী। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক পরার প্রবনতাও অনেক কম। প্রচন্ড গরমের কারণে তারা নাকি মাস্ক পরতে পারছেন না। অপরদিকে বরেন্দ্র হাটে পশু বেচাকেনা বন্ধ থাকার কথা থাকলেও রাস্তার ধারেই ছাগল বেচাকেনা করতে দেখা গেছে।

উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা সরকার লকডাউন অমান্য করে যারা দোকান খোলা রেখেছেন ও মাস্ক পরেন নাই তাদেরকে জরিমানা করেন।

এদিকে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছে তাদের পুনরায় বাড়িতে ফেরত পাঠান প্রশাসন ও পুলিশ সদস্যরা।

কঠোর লকডাউনের তুতীয় দিনের মাথায় নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এই হার আরো দ্রæত কমে যাবে।

এদিকে প্রশাসন করোনা সংক্রমণ আরো কমাতে সরকারের নির্দেশনাবলী কঠোর ভাবে পালনের জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। কঠোর লকডাউনে নওগাঁর নিয়ামতপুরে শুধু সবজি বাজারগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এই সুযোগে নিয়ামতপুর উপজেলায় চালু রাখা হয় গ্রামীণ হাটগুলো। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন মুদির দোকান বন্ধ রাখায় অনেক খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তি হচ্ছে বলে অনেকে জানান। চাল পর্যন্ত কিনতে পারছেন না তারা। বিষয়টি প্রশাসনকে একটু বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে এত কড়াকড়ির পরেও উপজেলার গ্রামাঞ্চলের মানুষ প্রথম দুদিন ঘরে থাকলেও তৃতীয় দিনে রাস্তায় সাধারণ মানুষের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষ বিশেষ মোড় ও বাজারগুলোকে পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারী থাকার কারণে ঐসব স্থানে ঔষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31