IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে কমেছে করোনা আক্রান্তের হার

মহাদেবপুরে কমেছে করোনা আক্রান্তের হার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় আক্রান্তের হার কমেছে। শনিবার (৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৭৬ ভাগ। এরআগে গত বৃহস্পতিবার (১ জুলাই) এখানে আট জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় তিন জন। শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৫০ ভাগ।

শনিবার আক্রান্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আখেড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে জুলফিকার আলী (৫০) ও হাতুড় গ্রামের লুৎফর রহমানের ছেলে ইফতেজার আলী (২৮)। এদিন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে একজনের পজিটিভ রেজাল্ট আসে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালনা বিষ্ণুপুর গ্রামের ইয়াছিন আলী (৮০)। এদিন দুই জনকে সুস্থ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার পিসিআর ল্যাব থেকে দুইজনের পজিটিভ রেজাল্ট আসে। এদিন আক্রান্তরা হলেন, মহাদেবপুর মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়ার রবি চন্দ্রের ছেলে দ্বিজেন চন্দ্র (২১), উপজেলা সদরের নূরুল হক (৬০), রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আজাহার আলী (৬৫), তার ছেলে আসাদ আলী (৩৪) ও চেরাগপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে একরামুল হোসেন (৩৮)। এদিন দুইজনকে সুস্থ ঘোষণা করা হয়।

উপজেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত কন্ট্রোল রুম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার পর্যন্ত এই উপজেলায় করোনায় আক্রান্ত হন মোট ৪৩২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯৯ জন। আর মারা গেছেন ১১ জন। ফলে এখন করোনায় আক্রান্ত রয়েছেন ১২২ জন।

সূত্রমতে যে ১১ জন মারা গেছেন এদের মধ্যে ৭ জনই মারা গেছেন গত জুন মাসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31