IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২১ ও ভালাহাট উপজেলায় ৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ।

আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৫ ও শিবগঞ্জে ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১৭ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৪.৫৬ শতাংশ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় বৃহস্পতিবার সকাল থেকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৪৪০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৪৭৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১৭৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31