ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে তারেক রহমানের নির্দেশে নির্যাতিত ২০০ শতাধিক নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চৌধুরী মৎস্য হাচারি চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ময়দা, লবন, পেয়াজ, রসুন ও মসলা।
প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক রুমান, আনোয়ার হোসেন জীবন, সিহাব উল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম বিদ্যুৎ, যুবদল নেতা রায়হান, মিলন, আলম, জুয়েল, বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সোহাগ মন্ডল।
সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, ইসতিয়াক আহম্মেদ শিহাব, জাহিদুল ইসলাম, জামিল হোসেন, রাহুল হোসেন, হাসিবুল, শাকিল, জিহাদ, আলিফ, জিসান, আফসান, এমরান হোসেন, মুন্না হোসেন প্রমূখ।


