IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছিতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

বদলগাছিতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছিতে মজিদুল ইসলাম (৬০) নামে এক গরু ব্যাপারিকে তার ব্যবসার সাবেক অংশীদার কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মজিদুল ইসলামের ছেলে মিঠুন হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

এঘটনায় মকছেদ আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি এ মামলার প্রধান আসামী বলে পুলিশ জানিয়েছে। নিহত মজিদুল ইসলামের বাড়ি উপজেলার কোলা ইউপির ভোলার পালশা গ্রামে। গ্রেপ্তার হওয়া মকছেদ আলী একই ইউপির খামার আক্কেলপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার উল্লেখ করা হয়েছে, প্রায় ১৭-১৮ বছর ধরে মজিদুল ইসলাম ও মকছেদ আলী যৌথভাবে গরুর ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে দুই বছর আগে মজিদুল ইসলাম আলাদাভাবে ব্যবসা শুরু করেন। দুই মাস আগে ব্যবসার হিসাব নিকাশ নিয়ে ভান্ডারপুর বাজারে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। মজিদুল ইসলাম মঙ্গলবার কোলার হাটে দুইটি গরু ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে ভান্ডারপুর বাজারের উদ্যেশে রওনাদেন। পথে রাত্রি সাড়ে ৮টার দিকে মুক্তির মোড়ে মকছেদ আলীসহ তার আরও তিন সঙ্গী মজিদুলের পথরোধ করে তাঁর চোখ গামছা দিয়ে বেঁধে তাকে ফাকে ফসলি মাঠের আমজাদের মরিচ খেতে নিয়ে যায়। তারা সেখানে মজিদুল ইসলামকে ধারালো চাকু দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। মজিদুল ইসলাম জ্ঞান ফিরে পেয়ে ভোর চারটার দিকে নিজ বাড়িতে আসেন। সেখান থেকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখাকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহীতে নেওয়ার পথে বুধবার বিকেল সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহত গরু ব্যবসায়ী মজিদুল ইসলামের ছেলে মিঠুন হোসেন বাদি হয়ে থানায় প্রথমে একটি মারপিটের মামলা করেছিলো। এখন মজিদুল মারা যাওয়ায় সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হলো। এ মামলার প্রধান আসামী মকছেদ আলীকে বুধবার বিকেলে মাতাজিহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31